শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

রবিউল বিশ্বাসের হত্যায় আসামীদের গ্রেপ্তারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৬৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২০

0Shares

কালুখালীর বেকারী ব্যবসায়ী রবিউল বিশ্বাস হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে বুধবার বিকেলে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মুক্তিযুদ্ধ মঞ্চ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বিকেল পাঁচটায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে নিহত রবিউলের বৃদ্ধ মা ফুলজান বেগম বলেন, “যারা আমার বুক খালি করেছে আমি তাগের বিচার চাই”। এছাড়া সংগঠনের জেলা সভাপতি আল আমিন বিশ্বাস নয়ন, সাধারণ সম্পাদক কৌশিক কুমার, যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক খোকন হোসেন, বাহারুল ইসলাম, নিহতের ভাই ও হত্যাকান্ডের প্রত্যক্ষদর্শী আক্তার বিশ্বাস, বোন ও ইউপি সদস্য আমেনা বেগম প্রমুখ বক্তৃতা করেন।

উল্লেখ্য, গত ১৫ আগষ্ট রাতে বেকারী ব্যবসায়ী রবিউল ইসলাম বিশ্বাস (৩৫) কে তার বাড়ীর অদুরে একটি বিলের পানির মধ্যে চুবিয়ে হত্যা করে দূবৃত্তরা। এ ঘটনার নিহতের স্ত্রী মোছাঃ সাবানা আক্তার বাদী হয়ে ৫ জনকে চিহ্নিত করে কালুখালী থানায় এ হত্যা মামলা দায়ের করে। পুলিশ এজাহার ভুক্ত রাকিব মন্ডল, সন্দেহজনক আসামী মাঝবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য ও মোহনপুর গ্রামের বাসিন্দা ইউসুফ হোসেনের দুই জন ছেলে কে গ্রেপ্তার করেছে। অপরদিকে, রবিউল হত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী জেলার কালুখালী থানার এসআই ফজলুল হকসহ কয়েকজন পুলিশ সদস্যকে আটকে রেখে মারপিট করার ঘটনায় কালুখালী থানার এসআই সোহাগ সাহা বাদী হয়ে ২৯০ থেকে ৩০০ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg