শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

ময়লার স্তূপে বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি

স্টাফ রিপোর্টার / ২৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি, ২৮ অক্টোবর
মানিকগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত সাইনবোর্ড ময়লা আবর্জনার মধ্যে ফেলে দেয়ার ঘটনা ঘটেছে। ওই সাইনবোর্ডে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের নাম থাকলেও সে ব্যাপারে তদারকি না করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের উল্টোপাশে দোকানের পেছনে অযত্নে-অবহেলায় ময়লা আবর্জনার মধ্যে পরিত্যক্ত অবস্থায় সাইনবোর্ডটি পড়ে থাকতে দেখা যায়।
জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের নামে বানানো সাইনবোর্ড প্রয়োজন শেষ হতেই ময়লা আবর্জনার মধ্যে ফেলে দেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে সাইনবোর্ডটি সেখানে পড়ে থাকলেও সে ব্যাপারে কেউ কোন খোঁজ রাখেনি।
বিষয়টি নিয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাইনবোর্ডটি আমিই বানিয়েছিলাম এবং লেবার দিয়ে এমনভাবে টানানো হয়েছে যাতে কেউ সেটা নষ্ট করতে না পারে। তবে শত্রুতাবশত কেউ ইচ্ছাকৃতভাবে এটা করে থাকতে পারে। কে বা কারা এটা করেছে সে বিষয়ে খোজ নিয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ছবিটি সঠিকভাবে রাখতে আমি এখনই ব্যবস্থা নিচ্ছি।
এ নিয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশী (সুমন) বলেন, বিষয়টি আমার জানা নেই। কিছু না জেনে এ বিষয়ে কোন মন্তব্য করতে পারবো না।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন বলেন, বিষয়টি দু:খজনক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এভাবে ফেলে রাখা ঠিক হয়নি। প্রোগ্রাম শেষ হলেও ছবিগুলোর বিষয়ে তদারকি করা দরকার ছিল। আমি এখনই ব্যবস্থা নিচ্ছি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg