শিরোনাম
গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গোয়ালন্দে ফুল বিক্রির ধুমপড়েছে

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

বসন্তকে ছুঁয়ে এসেছে আজ ভালোবাসার দিন। কোকিলের কুহুতানে মুখরিত বাংলার বিস্তীর্ণ প্রান্তরে পহেলা ফাগুনের এই দিনে হবে ভালোবাসার জয়গান। হূদয় থেকে হূদয়ের কথাগুলো আজ ভাষা পাবে। প্রেমিক তার প্রেমিকাকে কিংবা প্রেমিকা তার প্রেমিককে আমি তোমাকে ভালোবাসী কথাটি প্রকাশ করবে ‘হ্যাপি ভ্যালেনটাইন’স ডে’ উচ্চারণ করে। এমনি আজ দেখতে পেরেছি গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে মুখরিত হয়েছে এই বসন্তের ছোঁয়ায়
বসন্ত মানেই নতুন সাজে প্রকৃতি মুখরিত হওয়ার দিন। ফুল ফোটার পুলকিত সময়। শীতের বিবর্ণতা কাটিয়ে নতুন পাতায় ঋদ্ধ হয়ে উঠবে রুক্ষ প্রকৃতি। ফাগুনের ঝিরঝিরে বাতাস আর কোকিলের মিষ্টি কুহুতানে উন্মাতাল হবে ধরনি। যৌবনে আসবে উদ্দামতা। আনন্দ আর উচ্ছ্বাস মুখরতায় ভরে উঠবে মন-প্রাণ।

‘আজি বসন্ত জাগ্রত দ্বারে/তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে/কোরো না বিড়ম্বিত তারে।’
এভাবেই ঋতুরাজ বসন্তের বন্দনা করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রকৃতিতে যেমন, শিল্প-সাহিত্য, এমনকি রাজনীতিতেও বসন্ত বাঙালি জীবনে তাৎপর্যময়।
এই করোনা মহামারির আতঙ্ক, স্বজন হারানোর বেদনা, জীবিকার অনিশ্চয়তা—সব কিছু পেছনে ফেলে মানুষ যখন আবার স্বাভাবিক জীবনে ফিরছে, তখন ধরনিতেও ‘বসন্ত এসে গেছে’। বিবর্ণ প্রকৃতিতে জেগে উঠছে নতুন জীবনের ঢেউ।

বসন্ত ও ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে সারাদেশ আজ মেতে উঠবে ফাল্গুনী আমেজে। ফাগুনের আগুনলাগা উচ্ছ্বাস প্রিয়তমের হাতে হাত রেখে প্রিয়ার কোমল হূদয় ব্যাকুল হয়ে উঠবে ঘরবাঁধার স্বপ্নে। ঋতুরাজের দখিনা বাতাস তাদের হূদয়-জমিনে ভালোবাসার ঢেউ তুলবে। বাসন্তী রঙের শাড়িতে খোঁপায় হলুদ গাঁদা আর মাথায় ফুলের টায়রার সুষমার শৈল্পিকতা ফুটে উঠবে তরুণীদের। তাদের সঙ্গে পাল্লা দিয়ে তরুণরাও কম যাবে না। তরুণরাও ধরা দেবে হলুদ পাঞ্জাবিসমেত একরাশ ফাল্গুনী সাজে। বসন্ত আর ভালোবাসার মিশেলের এমন দিনকে বরণ করতে ফুলের দোকান আর মার্কেটের শাড়ি-পাঞ্জাবির দোকানগুলোতে গত কয়েকদিন ধরেই বেশ ভিড়। ফুল বিক্রেতা আলাল জানান কয়েকদিন ধরে আমরা খাওয়া দাওয়া করার সময় পাচ্ছি না বসন্তকে আর ভালোবাসা দিবস এর ছুঁয়ে ফুলের জন্য ভিড় করছেন অসংখ্য নারী ও পুরুষ।

বসন্তমিশ্রিত ভালোবাসার এমন দিনে পরস্পরের শুভেচ্ছায় সিক্ত হবে দুজন। ফুল, কার্ড, চকোলেট বিনিময়ের পাশাপাশি কবিতা ও ছন্দমিশ্রিত ক্ষুদে বার্তায় ভরে যাবে মোবাইল ফোনের ইনবক্স। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে যাবে পরানের গহিনের উষ্ণতা। বিনোদনকেন্দ্র ও পার্কসহ অনেক জায়গায় ভালোবাসা দিবস এবং বসন্তের ছোঁয়া থাকবে।

বসন্তের প্রথম দিনে আজ নানা আয়োজনে আলোড়িত হবে ।গোয়ালন্দে এক ফল বিক্রেতা কাওসার আহমেদ জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আজকে ফুল বিক্রি করতে এই ফুটপাতে বসেছি। এবারের মত ফুল বিক্রি অন্য কোন বারেই হয়নি। সেজন্য আমি অনেক খুশি।তিনি আরো বলেন, এ সব উৎসবে তরুণ-তরুণীদের উপস্থিতিতে বিভিন্ন উদ্যান, পার্ক, খাবারের দোকান মুখর হয়ে উঠবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg