শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

বালিয়াকান্দিতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১১ মে, ২০২৪

0Shares

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে।

শনিবার (১১ মে) সকালে উভয় পক্ষ দুইটি অভিযোগ দিয়েছে বলে জানায় বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন।

এর আগে গত শুক্রবার (১১ মে) রাতে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের চর-দক্ষিণবাড়ি গ্রামের রাস্তার উপর মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো: এহসানুল হাকিম সাধন ও আনারস প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ এর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হন। এ সময় মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের মাইক্রোবাস ভাঙচুর করে আনারস প্রতীকের সমর্থকরা।

বালিয়াকান্দি থানার পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল প্রতীকের সমর্থক ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আহম্মদ আলী একটি অভিযোগ করেন। সেখানে ১৪ জনকে অভিযুক্ত করা হয়।এখানে মাইক্রবাস ভাঙচুর ও হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ আনা হয়েছে।

একই ঘটনায় আরেকটি অভিযোগ করেন আনারস প্রতীকের সমর্থক নবাবপুর ইউনিয়নের চর-দক্ষিণবাড়ি গ্রামের মৃত বাহের মন্ডলের ছেলে তোফাজ্জেল হোসেন মোল্লা।সেখানে পরিকল্পিত হামলার অভিযোগে এনে ৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাতে নবাবপুর ইউনিয়নের চর-দক্ষিণবাড়ি গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চুর বাড়িতে মোটরসাইকেল প্রতীকের প্রার্থীর সমর্থকরা উঠান বৈঠকে আসতে গেলে আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আনারস প্রতীকের প্রার্থীর সমর্থক আব্দুল্লাহ (৩৫) গুরুতর আহত হয়ে প্রথমে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।অন্যদিকে মোটরসাইকেল প্রতীকের প্রার্থীর সমর্থক নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলীর মাইক্রোবাস ভাঙচুর করে আনারস প্রতীকের সমর্থকরা।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ইসলামপুর ইউনিয়নের চর-দক্ষিণবাড়ি গ্রামে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষ দুটি অভিযোগ করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg