শিরোনাম
গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ছামির মেম্বার

স্টাফ রিপোর্টার / ৫৬১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২০

0Shares

রাজধানী ঢাকা সিটি এলাকার সবুজবাগ থানার অন্তগত, মানিকদিয়া পঞ্চগ্রাম কবরস্থানে, বাবা হাজী মোঃ খলিলুর রহমান এর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক নাসিরাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, হাজী মোঃ ছামির আলী মেম্বর। শুক্রবার ১৪-০৭-২০২০ ইং তারিখে, সকাল ১০ ঘটিকায় নিজ বাড়ি সংলগ্ন বালুর মাঠে জানাজা শেষে মানিকদিয়া পঞ্চগ্রাম কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

হাজী মোঃ ছামির আলী মেম্বর এর জন্ম ১৯৫৯ ইং, ততকালীন ডেমরা থানাধীন নাগদারপাড় ঐতিহ্য বাহী খাঁন পরিবারে। বর্তমানে খিলগাঁও থানার অন্তর্ভুক্ত, নাগদারপাড় মহল্লায়/গ্রামে। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

জানতে চাইলে বৃহস্পতিবার রাতে হাজী ছামির আলী মেম্বরের বড় ছেলে, মোঃ জুয়েল মিয়া এই প্রতিবেদককে জানান।

বৃহস্পতিবার রাত ৯ টা ২০ মিনিটে, নিজ বাড়ীতে ফুসফুসের ক্যান্সার জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তাঁর বাবা মারা যান। গত দুই বছর আগে তাঁর বাবাকে ইন্ডিয়ার চেন্নাই এ্যাপোলো স্পেশাল হাসপাতালে ভর্তি করে, তিন বার করে দীর্ঘ মেয়াদি ছয় মাস চিকিৎসা দেওয়া হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায়, চেন্নাই এ্যাপোলো হাসপাতাল এর সিনিয়র আবাসিক চিকিৎসকদের পরামর্শে বাবাকে বাড়িতে নিয়ে আসে।

হাজী মোঃ ছামির আলী মেম্বর এর জানাজার নামাজে ইমামতি করেন, মরহুমের ভার্গিনা হাফেজ মোঃ সোহেল মিয়া। মরহুমের কর্ম ময় জীবন, সাবেক মেম্বার (৯ নং ওয়ার্ড ও প্যানেল চেয়ারম্যান) নাসিরাবাদ ইউনিয়ন পরিষদ, খিলগাঁও ঢাকা। সমন্বয়ক পঞ্চগ্রাম কবরস্থান কমিটি, মানিকদিয়া সবুজবাগ ঢাকা। আজীবন দাতা সদস্য, অধ্যাপক আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজ, শেখের জায়গা খিলগাঁও ঢাকা। সভাপতি নাগদারপাড় আল মদিনা জামে মসজিদ ঢাকা।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই মেয়ে সন্তান, এক পুত্র বধু, এক মেয়ে জামাতা। এবং নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল শুক্রবার স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফন করা হয়।

মরহুম হাজী মোঃ ছামির আলী মেম্বর এর পরিবারের পক্ষ থেকে, সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। উক্ত মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন বিভিন্ন নির্বাচিত ও সাবেক জনপ্রতিনিধি, সহ রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ সহ হাজার হাজার দীর্ঘ দিনের ভালোবাসার প্রিয় চলার সাথী জনসাধারণ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg