শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সদর সাব রেজিষ্ট্রি অফিসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার / ৪৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

0Shares

রবিউল ইসলাম খন্দকার ।।
সদর সাব রেজিষ্ট্রার জনাব মোঃ রেজাউল করিম বকশি এর নেতৃত্বে ঢাকা-কুষ্টিয়া মহাসড়ক সংলগ্ন শ্রীপুর (সার্কিট হাউজ এর সামনে) নির্মাণাধীন ভবন চত্বরে বৃক্ষরোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় রাজবাড়ী জেলা রেজিষ্ট্রার গোলাম মাহবুব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

করোনা উদ্ভুত পরিস্থিতি তুলে ধরে সাব রেজিষ্ট্রার রেজাউল করিম বকশি বলেন, সারা পৃথিবীতে করোনা মহামারি মহাদুর্যোগ হিসাবে এসেছে। এটি মোকাবেলায় সচেতনতা ছাড়া এখন পর্যন্ত কোন প্রতিষেধক নাই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে নানান কর্মসূচি গ্রহণ করে অত্যন্ত সফলভাবে এ সংকট মোকাবেলা করে যাচ্ছেন। এর ফলে বাংলাদেশ তুলনামূলকভাবে অনেক ভালো অবস্থানে আছে।
বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের ফলে এই সমস্যা দ্রুত পরিবর্তন হচ্ছে না। সে কারণে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও বাংলাদেশকে সবুজ শ্যামল বাংলাদেশ হিসেবে ধরে রাখতে হলে বেশি বেশি গাছ লাগানোর কোন বিকল্প নেই।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg