শিরোনাম
রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

ফরিদপুরে ৩ তলার উপর থেকে লাফ দিয়ে নারী চিকিৎসকের আত্নহত্যা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

0Shares

ফরিদপুর প্রতিনিধি।

ফরিদপুর শহরের ঝিলটুলীর টেরাকোটার সামনে ওয়াসিত্ব টাওয়ার-২ এর ৩ তলার উপর থেকে লাফ দিয়ে নারী চিকিৎসক ফিরোজা বেগম (৫২) নামক এক চক্ষু চিকিৎসক আত্নহত্যা করেছে। সে ফরিদপুর শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ নিরঞ্জন কুমার দাসের স্ত্রী। মৃত্যুকালে তিনি এক কন্যা সন্তান রেখে গেছেন।

প্রত্যক্ষদর্শী ও পার্শ্ববর্তী লোকজন জানায়, সোমবার সকালে তারা চিকিৎসক ফিরোজা বেগমকে ওয়াসিত্ব টাওয়ার ১১ তালার ছাদে হাঁটাহাঁটি করতে দেখেন হাঁটাহাঁটির এক পর্যায়ে তারা গৃহবধূ নারী চিকিৎসক ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। পরে কোতোয়ালি থানার পুলিশকে বিষয়টি অবহিত করলে থানা পুলিশ এসে লাস উদ্ধার করে।

নিহতের স্বামী ডাঃ নিরঞ্জন কুমার দাস ও
এলাকাবাসী জানান, সে দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি এসেছেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি অপারেশন আব্দুল গফফার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুই ভবনের মাঝের রাস্তায় লাশটি পড়ে থাকতে দেখতে দেখে। এ সময় লাশের মাথা থেকে রক্ত বের হতে দেখে। পুলিশ জানান প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা ধরণা করা হচ্ছে। তবে কি কারনে আত্মহত্যা করেছে সে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg