শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীর গর্ভে সন্তান

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৪৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

0Shares

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার প্রবাসী জয়নাল মন্ডল (৪১) দীর্ঘ প্রায় ১৪ মাস যাবত সৌদি আরবে অবস্থান করছেন। তবে তার স্ত্রী সীমা খাতুন (২২) মেডিকেল রিপোর্ট অনুযায়ী ৮ মাসের অন্তঃসত্ত্বা।

প্রবাসী জয়নাল মন্ডল উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের মানিক মন্ডলের ছেলে। অন্যদিকে স্ত্রী সীমা খাতুন একই উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলি গ্রামের মুকুল মন্ডলের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, ২০১৬ সাল জয়নাল মন্ডলের সাথে সীমা খাতুনের পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের একটি ৭ বছরের ছেলে সন্তান ও রয়েছে। জীবিকার উদ্দেশ্যে ২০২০ সালে সৌদি আবর পাড়ি দেন জয়নাল মন্ডল। ২০২৩ সালের ১৮ জুন প্রথম বারের মতো দেশে আসেন তিনি।বেশ কয়েকদিন দেশে থেকে ওই বছরের ৯ আগস্ট আবার সৌদি আরবে ফিরে যান জয়নাল।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ বছর ১ মাস ২৫ দিন আগে সৌদিতে গমন করেছেন জয়নাল মন্ডল।

তাহলে কিভাবে সীমা খাতুন (জয়নাল মন্ডলের স্ত্রী) কিভাবে ৮ মাসের অন্তঃসত্ত্বা হলেন? এমন তথ্য খুঁজতে গিয়ে জানা যায় বহরপুর ইউনিয়ন বাঘুটিয়া গ্রামের আবর আলী শেখের (মেম্বার) ছেলে টিটুল শেখের সাথে পরকিয়াতে জড়িয়ে পড়েন সীমা খাতুন (জয়নালের স্ত্রী)।এরপর সীমার গর্ভে আসে একটি সন্তান।তবে সীমার পরিবার ও আত্মীয় স্বজনসহ স্থানীয়রা নগদ ৩ লাখ টাকায় বিষয়টি সমাধান করেন।

সীমা খাতুন বলেন, বর্তমানে আমার গর্ভের সন্তানের পিতা আবর আলীর (মেম্বার) ছেলে টিটুল শেখ। তবে ৩ লাখ টাকার বিনিময়ে সবকিছুর মিমাংশা হয়ে গেছে। বিষয়টি জানার পর আমার স্বামী জয়নাল মন্ডল এখন আর আমাকে নিতে চাচ্ছেন না। অন্যদিকে ৩ লাখ টাকা দিয়ে টিটুল আমাকে ছেড়ে দিয়েছেন। আমি এখন নিরুপায়।

বহরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবর আলী শেখ বলেন, কয়েকজন গণ্যমান্য ব্যক্তি ৮/১০ দিন আগে বসে অর্থের বিনিময়ে বিষয়টির সমাধন করে দিয়েছেন। তারা যা বলেছেন আমি মেনে নিয়েছি। সীমার গর্ভের সন্তান তার মায়ের কাছেই থাকেব এই সিধান্ত হয়েছে।

জয়নাল মন্ডল মুঠোফোনে বলেন, আমি প্রবাস থেকে কষ্ট করে আমার স্ত্রী আর সন্তানের পাশে থেকেছি। আমার স্ত্রী পরকিয়াতে জড়িয়ে পড়েছে। আমি এখন সর্বশান্ত। আমার সব শেষ হয়ে গেছে!

রাজবাড়ী মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মরিয়ো রেখা দাস বলেন, ঘটনাটি খুবই জটিল। স্থানীয় শালিসে কিভাবে মিমাংশ হলো? সীমার গর্ভে একটি সন্তান রয়েছে? তার স্বামী জয়নাল মন্ডল প্রবাসে রয়েছেন। তিনি বলেন, আমাদের পরিষদে বিজ্ঞ আইনজীবী রয়েছেন। তাদের সাথে আলাপ করে বিস্তারিত বলতে পারবো।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg