শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

পাংশা থেকে ৭ কেজি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৩

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩০৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

0Shares

রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের পাংশা-চাঁদপুর সড়কে অভিযান চালিয়ে সাত কেজি তিনশ’ গ্রাম স্বর্ণসহ চোরাচালানের সাথে জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ। জব্দকৃত সোনার মূল্য প্রায় সাত কোটি টাকা বলে ধারনা করছে পুলিশ।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয়েছে বলে দুপুরে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

আটককৃতরা হলেন, পাংশা উপজেলার হাজরাপাড়া গ্রামের মো: শুকুর শেখের ছেলে মো: সাত্তার শেখ, পাংশা উপজেলার বনগ্রাম এলাকার আব্দুল খালেকের ছেলে মো: নাহিদুল ইসলাম ও কুষ্টিয়া জেলার খোকসা এলাকার আয়েন উদ্দিনের ছেলে ইউপি সদস্য মো: জহুরুল ইসলাম।

সাংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো: সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো: ইফতেখায়রুজ্জামান, মো: রেজাউল করিম, পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাসুদুর রহমান, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পাংশা মডেল থানা পুলিশ আসামি গ্রেপ্তার শেষে ফিরছিল। এ সময় পাংশা-চাদপুর সড়কে একটি মোটর সাইকেলকে গতিরোধ করলে গাড়ি থেকে নেমে সাত্তার দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে আটকের পর সে স্বীকার করে, তার কাছে থাকা স্বর্ণের তিনটি বার সে ফেলে দিয়েছে আর তার সাথে থাকা নাহিদুল ইসলামের জুতার মধ্যে আরও সাতটি স্বর্ণের বার রয়েছে। তাদের ফোন চেক করে যোগাযোগের সূত্র ধরে কুষ্টিয়া জেলার খোকসা এলাকার আয়েন উদ্দিনের ছেলে ইউপি সদস্য মো: জহুরুল ইসলামকে আটক করা হয়।

প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে এই স্বর্ণের চালানটি ঢাকা থেকে এই রুট ব্যাবহার করে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার হচ্ছিলো। এ ব্যপারে অধিকতর তদন্ত করা হবে বলেও জানান পুলিশ সুপার।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg