শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

পাংশায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ১৩ জনের কারাদণ্ড, ২ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার / ১২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার।।

রাজবাড়ীর পাংশা উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) পাংশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদের নেতৃত্বে পাংশা ক্যাম্পের বাংলাদেশ সেনাবাহিনী ও পাংশা থানা পুলিশের সহযোগিতা এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে মাটি কাটার দায়ে মোট ১৫ জনকে দণ্ড প্রদান করা হয়। এর মধ্যে ১৩ জনকে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর ২ জনকে প্রত্যেককে ১ (এক) লক্ষ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে মাটি কাটার ফলে কৃষিজমি ধ্বংসের পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। জনস্বার্থে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয়রা অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ মাটি কাটার কারণে এলাকায় পরিবেশ ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছিল। প্রশাসনের এ উদ্যোগ পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg