শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

পদ্মানদীর ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী বন্দোবস্তের দাবীতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৭৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সি বাজার এলাকায় পদ্মানদীর ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী বন্দোবস্তের দাবীতে অত্র এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৮ অক্টোবর) বেলা বারোটার দিকে পদ্মা নদীর পারে স্থানীয় কয়েকশো নারী পুরুষ ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই মানববন্ধনে অংশ গ্রহণ করে।

মানববন্ধনে বক্তব‌্য রাখেন, স্থানীয় আবুল ডাক্তার, জামাল মুন্সী, জাহিদ সরদার, মাজেদ সরদার ও রফিকুল ইসলাম।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, ধোপা গাথি, বিশ্বনাথ পুর, বাঘাবাড়ি, রাখাল গাছি সহ বিস্তীর্ণ এলাকা নদী ভাঙনে পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। হাজার হাজার মানুষ আশ্রয়হীন এবং গৃহহীন হয়ে পড়েছে। এই দীর্ঘ সময় কেউ কোন ব্যাবস্থা নেয়নি। ভোটের সময় রাজনৈতিক নেতৃবৃন্দ আসলেও আমাদের কোন খোঁজ খবর রাখেনি। আমরা প্রায় সব পরিবার চারপাঁচ বার ভাঙনের শিকার হয়ে আজ অসহায় ও নিঃস্ব হয়ে পড়েছি।

এবার নদী শাসনের ব্যাবস্থা না নিলে আমরা আমরন অনশনে বসবো। দ্রুত স্থায়ী নদী শাসনের কাজ সহ এই এলাকা রক্ষার জন‌্য স্থানীয় প্রশাসনসহ অন্তবর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেন বক্তরা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg