শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

দৌলতদিয়া টার্মিনালে বিট পুলিশং সামাবেশ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে সচেতনমুলক বিট পুলিশং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) বিকেল ৫ টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালে গোয়ালন্দ ঘাট থানার আয়োজনে বিট পুলিশং সমাবেশ অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদারের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী’র সঞ্চচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহ্উদ্দিন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আ.রহমান মন্ডল, শ্রমিক নেতৃবৃন্দ প্রমুখ।

রাজবাড়ী পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান প্রধান অতিথির বক্তৃতায় বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষ যাতে নিবিঘ্নে পারাপার হয়ে বাড়ী ফিরতে পারে তার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। কোন চক্র বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাকে আইনের আওতায় আনা হবে। ঘরমুখো মানুষ কেউ যেন হয়রানীর শিকার না হয়, তার জন্য কয়েকস্তরে থাকবে প্রশাসনের কঠোর নিরাপত্তা।

বিট পুলিশং সমাবেশ শেষে দৌলতদিয়া ঘাটে ফেরির অপেক্ষায় থাকা ট্রাক-বাস চালক ও হেলপারদের মাঝে ১২০০ প্যাকেট ইফতার বিতরণ করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg