শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সিরিয়াল, ভোগান্তি চরমে

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩১০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়ায় সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ সিরিয়াল। যার কারণে চরম ভোগান্তিতে পড়েছে এরুটের যানবাহনের চালক ও যাত্রীরা। ফেরিতে যানবাহন উঠানামায় ধীর গতি ও যানবাহনে বাড়তি চাপে সৃষ্টি হয়েছে এ দীর্ঘ সিরিয়ালের।
এছাড়াও দৌলতদিয়ায় ৭টি ফেরিঘাটের মধ্যে ১ ও ২ নম্বর ঘাটটি পূর্বেই বন্ধ ছিল, নতুন করে নদীতে নাব্যতা সংকটের কারণে ৬ নম্বর ঘাটটিও বন্ধ রয়েছে দীর্ঘ দিন যাবৎ। বর্তমান নদীতে পানি কমে যাওয়ায় ফেরিঘাটের পকেট পথ গুলো নিচু হয়ে গেছে। ফলে যানবাহন লোড আনলোড করতে দীর্ঘ সময় লাগছে।
সরেজমিন বুধবার (০৬ এপ্রিল) সকাল ১০ টায় দৌলতদিয়া ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, জিরোপয়েন্ট থেকে ঢাকা- খুলনা মহাসড়কে ৩ কিলোমিটার এলাকা জুড়ে পণ্যবাহী কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাসের দীর্ঘ সিরিয়াল রয়েছে। এছাড়া ঘাট এলাকা যানজট মুক্ত রাখতে ঘাট থেকে ১৪ কিলো মিটার দুরে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ৩ কিলোমিটার এলাকায় প্রায় ৩ শতাধিক পণ্যবাহী যানবাহন আটকে রাখা হয়েছে।
সাতক্ষীরার শ্যামনগর থেকে আসা একে ট্রাভেলসের বাসের সুপারভাইজার আলম বলেন, ভোর রাতে ঘাটে এসেছি ৫ থেকে ৬ ঘন্টা ঘাটে এসে বসে আছি, ফেরি পেতে আরো ২ ঘন্টা লাগবে। এমনিতে রোজার মাস
তারপরে প্রচন্ড গরমে বাসের ভিতরে যাত্রীদের অনেক কষ্ট হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের বেশী ভোগান্তি হয়। দীর্ঘ সময় বসে থেকে যাত্রীরা বিরক্ত হয়ে যাচ্ছে।
দৌলতদিয়া ঘাটে সিরিয়ালে থাকা অপচনশীল পণ্যবাহী ট্রাক চালক নাঈম শেখ জানান, ঘাটে যানজট সৃষ্টি হলেই সব থেকে বেশি দূর্ভোগে পড়তে হয় আমাদের। গোয়ালন্দ মোড়ে এসে দীর্ঘসময় সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়। পরে ওইখান থেকে ছেড়ে এসে আবার দৌলতদিয়া ঘাটের সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়। দ্বিতীয় ধাপে দাঁড়িয়ে থাকার পরেও অনেক সময় আমাদেরকে টার্মিনালে দিয়ে দেয়া হয়। দীর্ঘ সময়ে নদীপাড়ের অপেক্ষা করা আমাদের জন্য দুর্ভোগ। জ্যামে আটকে থেকে অনেক কষ্টে সেহরি খেয়েছি, তারপরে বাথরুমে সমস্যায় পড়তে হয়। এত কষ্ট করে গাড়ি চালাতে মন চায়না। জানি ঘাটে আসলে এমন ভোগান্তি পোহাতে হবে, তার পরও উপায় নেই, ঘরে বসে থাকলে তো পেট চলবে না।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কপোর্রেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্হাপক (বাণিজ্য) প্রফল্য চৌহান বলেন, এ নৌ- রুটে ১৮ টি ফেরি চলাচল করছে। নদীর নাব্যতা সংকটের কারণে পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় ফেরি চলাচল সহ লোড আনলোড অনেক সময় লেগে যাচ্ছে। এ ছাড়া কয়েকদিন ধরে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় সিরিয়ালের সৃষ্টি হয়েছে। তবে যাত্রী বাহী বাস ও কাচা পণ্য বোঝাই ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg