শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

দৌলতদিয়ায় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৩৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

বুধবার (০২ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে দৌলতদিয়া ঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফাঁকা জায়গা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলো, গোয়ালন্দ উপজেলার ফেলু মোল্লার পাড়ার মো. কালাম কাজীর ছেলে হাফিজুল কাজী (২০), ও সোহরাব মন্ডল পাড়ার মো. খলিল শেখের ছেলে আজিজুল শেখ (২১)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মাছরুল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার ফেলু মোল্লার পাড়া সাকিনস্থ দৌলতদিয়া ঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফাঁকা জায়গা থেকে সাত বোতল ফেন্সিডিল সহ তাদেরকে আটক করে। এসময় তাদের হেফাজতে থাকা ০৭ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg