শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

দশ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা থেকে ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
আটককৃত মাদক কারবারিরা হলেন, ফরিদপুর জেলার কোতয়ালী থানার মাধবদিয়া দক্ষিণ ডিগ্রির চর গামের বাদশা শেখের ছেলে ফারুক হোসেন (৩২) ও  একই থানার আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের রহিম বেপারীর ছেলে জলিল বেপারী (৪০)।
জানা গেছে, গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার এর নেতৃত্বে এসআই মো. আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রবিবার পৌনে ছয়টার দিকে দৌলতদিয়া পোড়াভিটায় ঢোকার পথে ইটের রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী ফারুক হোসেন ও জলিল ব্যাপারী নামে দুজনকে ১০০ (একশত) পুরিয়া হেরোইন যার ওজন ১০ (দশ) গ্রামসহ আটক করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg