শিরোনাম
দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে গোয়ালন্দে ৩৯০টি স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণে আবেদন আহ্বান, অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান

ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের হিসাব সহকারী জাল স্টাম্প, কোর্ট ফি সহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৭২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

0Shares

ঢাকা ট্যাক্সেস বারের হিসাব সহকারী আলফাজ জাল কোর্ট ফি বিক্রি করার সময় আনুমানিক ২,২৫,২০০ টাকার জাল স্টাম্প সহ হাতে নাতে ধরা পরেন।

গত ২৭ আগস্ট রোজ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন এর সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি টিম ট্যাক্সেস বারের হিসাব সহকারী আলফাজ এর জাল কোর্ট ফি বিক্রি করার সময় হাতে নাতে ধরে ফেলেন। তার কাছ থেকে রক্ষিত আনুমানিক ২,২৫,২০০ টাকার জাল স্টাম্প উদ্ধার করা হয়।

এর প্রেক্ষিতে ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন তাকে সাময়িক বরখাস্ত করে সংশ্লিষ্ট থানা রমনা মডেল থানায় সোপার্দ করা হয়।
এরপর গত কাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযানে নামে এবং তার স্বীকারোক্তিতে তার সহযোগী দেওয়ান মাসুদ রানাকে যাত্রাবাড়ি থানাধীন ৪ নং বিবির বাগিচাস্থ ৭৬/১ নং বাসা হতে সর্বমোট ৪,৭৪,৮০,৯২০ টাকার জাল স্টাম্প,ডলার, কোর্ট ফি এবং উহা তৈরীর সরঞ্জাম সহ গ্রেফতার করা হয়।

বার এসোসিয়েশন কতৃপক্ষ সঠিক তদন্তের মাধ্যমে এর সাথে আরো যারা যারা জরিত তাদের কে আইনের আওতায় আনা দাবী জানান।

মিঠুন গোস্বামী

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg