শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

স্টাফ রিপোর্টার / ৫৭৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

0Shares

ছাতকে ভুমির মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১৫ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৯ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

গতকাল বুধবার সকালে উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ফসলী জমির মালিকানা নিয়ে উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ ও তার চাচাতো ভাই মৃত কনর আলীর পুত্র কাপ্তান মিয়া পক্ষদ্বয়ের মধ্যে গত কয়েক মাস ধরে বিরোধ চলে আসছিল। কাপ্তান মিয়া ও ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ উভয়ই সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের চাচাতো ভাই। মঙ্গলবার বিকেলে আমেরতল গ্রামের মাঠে জমিতে আমন ধানের বীজতলায় কাজ করতে যায় কাপ্তান মিয়া পক্ষের লিটন মিয়া। এসময় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষরা লিটন মিয়ার উপর হামলা চালিয়ে তাকে আহত করে। এ নিয়ে বিকেলে আমেরতল বাজারে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে আবারো উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু’দিনের সংঘর্ষে উভয় পক্ষের অনন্ত ১৫ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত লিটন মিয়া(৪২), কালা মিয়া(৫৯), জুবের আহমদ(২৮), রেদওয়ান আহমদ(১৭), হানিফ আলী(৬০), রহিম আলী(৫৫), হেলাল আহমদ(২৫), আক্তার হোসেন(৩২), আব্দুস সহিদ(৩৫),কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নূর উদ্দিন(৪২), বদরুল মিয়া(৩১), বাবুল মিয়া, আতাউল গনি(৫২)সহ আহতদের ছাতক ও কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

সুনামগঞ্জ প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg