শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

Lutfor Rahman / ১০৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন পৃথকভাবে নানা কর্মসূচি পালন করছে।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গোয়ালন্দ ঘাট থানায় একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। দিনটি উপজেলা সরকারি বেসরকারি ভবন উজ্জ্বল আলোক বাতি দিয়ে সাজানো হয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল নয়টায় গোয়ালন্দ বাজার আনসার ক্লাবে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপজেলা প্রশাসন, গোয়ালন্দ ঘাট থানা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া সকাল দশটায় গোয়ালন্দ উপজেলার মাঠে
আনুষ্ঠানিক ভাবে উত্তোলন করা হয় জাতীয় পতাকা, প্যারোড গ্রহণ ও মেলার উদ্বোধন করা হয়। বেলা ১১টায় উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে আয়োজন করা হয় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, তদন্ত ওসি উত্তম কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা মো.খোকন উজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা সমাজ সেবা অফিসার রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. শরিফ ইসলাম, মেডিকেল অফিসার প্রদ্বীপ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ মোল্লা প্রমূখ।

এছাড়াও, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg