শিরোনাম
রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে দৌলতদিয়ায় ৪২ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

গোয়ালন্দে চাঁদা বাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিরুদ্ধে বিএনপির মিছিল

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ১৯৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

0Shares

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি;

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের মাঠ থেকে শুরু হয়ে আবার উপজেলা পরিষদের মাঠে এসে শেষ হয়। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় গোয়ালন্দ বাসস্ট্যান্ড চত্বরে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু সাইদ মন্ডল, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমদ সানু, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, পৌর ছাত্র দলের সভাপতি আজিম ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ বলেন, উপজেলায় কোন চাঁদা বাজি এবং দখল দারিত্বের সাথে বিএনপি জড়িত না। যারা চাঁদা বাজির সাথে জড়িত যারা দৌলতদিয়া ঘাট থেকে টাকা নিয়ে মাদক ব্যাবসার সাথে জড়িত তারা কেউ বিএনপির লোক না। দৌলতদিয়ায় ঝুমুরের ব্যাবসা চব্বিশ ঘণ্টার মধ্যে বন্ধ করার আল্টিমোম দেওয়া হয়।

পৌর যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমদ বলেন, দৌলতদিয়া থেকে সমস্ত চাঁদা বাজি বন্ধ করতে হবে। এছাড়া যারা চাদাবাজি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নিতে হবে।

বক্তারা আরও বলেন, বিএনপির নাম ভাঙিয়ে যদি কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী ও নৈরাজ্যকর কর্মকাণ্ড করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দীন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, গোয়ালন্দ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী খান গোয়ালন্দ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, পৌর বিএনপির সভাপতি কাশেম মন্ডল, গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা প্রমূখ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg