শিরোনাম
রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

গোয়ালন্দে ইয়াবাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার / ৩৩১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

0Shares

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে দুইশত পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে মামলার এজাহারের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন থানা পুলিশ।

আটক মাদক কারবারি গোয়ালন্দ পৌরসভার ৩নং ওয়ার্ড নীলু শেখের পাড়ার ইয়ার আলী শেখের ছেলে তানজিদ হোসেন (৩৩)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গোয়ালন্দ পৌরসভার বিজয় বাবুর পাড়া সংলগ্ন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের গেটের সামনে পাকা রাস্তার উপর থেকে তানজিদ হোসেনকে ২০৫ (দুইশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, বিশেষ অভিযান চালিয়ে তানজিদ হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে দু’টি মাদক মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ সালের ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করে রাজবাড়ির বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg