শিরোনাম
স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর

গোয়ালন্দে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই ক্ষতির পরিমাণ দুই লক্ষাধিক

গোয়ালন্দে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই ক্ষতির পরিমাণ দুই লক্ষাধিক

স্টাফ রিপোর্টার / ৩৩৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

0Shares

“স্টাফ রিপোর্টার

রাজবাড়ীর গোয়ালন্দে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে একটি বসতঘর, ঘরের  ভিতরে থাকা আসবাবপত্রসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বদর উদ্দিন মৃধাপাড়া গ্রামে। ভুক্তভোগী জামিল শেখের দাবি, এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে জামিল শেখের বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে সেখান থেকে আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌছে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে জামিল শেখের রান্নাঘরসহ একটি বসতঘর, ঘরের ভিতরে থাকা আসবাবপত্রসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

 

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনমাস্টার আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

ছবি সংযুক্ত

তারিখ -০৫/০৩/২০২৫

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg