শিরোনাম
রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে দৌলতদিয়ায় ৪২ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

গোয়ালন্দ প্রেসক্লাবে সাংবাদিকদের নিয়ে হোসাইন ডিউরেবল পলিমারের ইফতার আয়োজন

স্টাফ রিপোর্টার / ১২০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার,,রাজবাড়ীর গোয়ালন্দের ঐতিহ্যবাহী গোয়ালন্দ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেড।

রোববার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে গোয়ালন্দ প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং তাদের প্রতি সম্মান জানাতেই এ আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।

গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক মো. সুলতান মোল্লা, গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালের কণ্ঠ প্রতিনিধি গণেশ পাল এবং সাবেক সাধারণ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি মো. আক্তারুজ্জামান মৃধা।

বক্তব্যে প্রকল্প ব্যবস্থাপক মো. সুলতান মোল্লা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের নানা সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র সামনে আসে। গোয়ালন্দের সাংবাদিকরাও দায়িত্বশীলতার সঙ্গে তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকদের সম্মান জানানো এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতেই এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিং অফিসার মো. কামরুল হাসান, ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ইনচার্জ মো. বাবু মোল্লা, গোয়ালন্দ প্রেসক্লাবের সহ-সভাপতি ও ইনকিলাব প্রতিনিধি মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি ও প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মো. আমিনুল ইসলাম রানা, সহ-সাধারণ সম্পাদক ও নয়া দিগন্ত প্রতিনিধি মেহেদুল হাসান আক্কাস, কোষাধ্যক্ষ ও আমার দেশ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, দপ্তর সম্পাদক ও গণমুক্তি প্রতিনিধি সাইফুর রহমান পারভেজ, প্রচার সম্পাদক ও সময়ের কণ্ঠস্বর প্রতিনিধি লুৎফর রহমান, সদস্য ও যায়যায়দিন প্রতিনিধি মো. কুদ্দুস আলম, সদস্য উদয় দাস, সদস্য ও দ্য ডেইলি অবজারভার প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, সদস্য ও দিনকাল প্রতিনিধি আক্তাউজ্জামান রনি, সদস্য ও জনবানী প্রতিনিধি জাকির হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। পরে দেশ ও জাতির কল্যাণ এবং হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল শেষ হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg