শিরোনাম
সড়ক নিরাপত্তায় গোয়ালন্দ মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোয়ালন্দে লাল স্কুল যুব সমাজের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান পাংশায় ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড পাংশায় বসতঘরে অভিযান, ১০১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালুখালীতে অভিযানে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস পাংশায় জমি নিয়ে বিরোধ, ধর্ষণচেষ্টার মামলা দিয়ে হয়রানির অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে মাদকবিরোধী অভিযান ৬ বোতল দেশীয় মদ উদ্ধার, গ্রেফতার ১ রাজবাড়ীতে দুস্থদের পাশে সমাজকল্যাণ মন্ত্রণালয়, অনুদান পেলেন ২৩ অসহায় ব্যক্তি গোয়ালন্দে পূজামণ্ডপ পরিদর্শনে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়ম

গোয়ালন্দে হাইড্রোলিক হর্ণ ব্যবহারে চার যানবাহনে জরিমানা

স্টাফ রিপোর্টার / ৩১০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার” রাজবাড়ীর গোয়ালন্দে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত এ অভিযানে চারটি বাস ও ট্রাক থেকে হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়। একইসঙ্গে ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান। এসময় রাজবাড়ী জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. ইমরান হোসেন উপস্থিত ছিলেন।

ইউএনও নাহিদুর রহমান বলেন, হাইড্রোলিক হর্ণের বিকট শব্দে শিশু ও প্রবীণদের নানা শারীরিক জটিলতা দেখা দেয়। শব্দদূষণ নিয়ন্ত্রণ ও জনস্বার্থ রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg