শিরোনাম
রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

গোয়ালন্দে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৭৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার”মানবাধিকারভিত্তিক সাংবাদিকতার দক্ষতা উন্নয়নে গোয়ালন্দ প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) আয়োজিত এ কর্মশালায় গোয়ালন্দে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের ২৫ জন সাংবাদিক অংশ নেন।

বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালাটিতে সহযোগিতা করে জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনডিপি) মানবাধিকার প্রকল্প।

বিএমএসএফ সভাপতি এনামুল কবীর রূপমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব সভাপতি আসজাদ হোসেন আজু ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

সারাদিনব্যাপী কর্মশালায় মানবাধিকারবিষয়ক প্রতিবেদনের নীতি, কাঠামো, আন্তর্জাতিক ও জাতীয় আইন, নারী-শিশুর অধিকার, অনুসন্ধানীমূলক রিপোর্টিংয়ের কৌশলসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন বিশেষজ্ঞ বক্তারা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিএমএসএফ সভাপতি ও চ্যানেল আইয়ের প্রধান অপরাধ প্রতিবেদক এনামুল কবির রূপম দৈনিক সংবাদের সিনিয়র সাংবাদিক নাসরিন গীতি ডেইলি বাংলাদেশ পোস্টের প্রধান প্রতিবেদক আহমেদ উল্লাহ বিএমএসএফ মহাসচিব ও বাসসের সিনিয়র সাংবাদিক খায়রুজ্জামান কামাল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মানবাধিকার ধারণা, মূলনীতি, জাতীয়-আন্তর্জাতিক কাঠামো, ও গণমাধ্যমের ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg