শিরোনাম
গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই

গোয়ালন্দে পুলিশের উপহার ঘর পেলেন আরজু বেগম

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৮৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে দেশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১০ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন।

সারাদেশের ন্যায় গোয়ালন্দ ঘাট থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এসময় গোয়ালন্দ ঘাট থানা পুলিশের আয়োজনে থানার কনফারেন্স রুমে উপ‌স্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা মুন্সি, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা, উপজেলার ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রমুখ।

ভিডিও কনফারেন্সে শেষে হতদরিদ্র মোসাঃ আরজু বেগম (৭০) মৃত রমজান শেখের স্ত্রীর নিকট গোয়ালন্দ উপজেলার উজানচর ইউপির নতুন পাড়া এলাকায় জমিসহ ঘর গোয়ালন্দ ঘাট থানার ওসি হস্তান্তর করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg