শিরোনাম
সুদানে ড্রোন হামলায় রাজবাড়ীর সন্তান সৈনিক শামীম রেজাসহ ছয় বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু গোয়ালন্দে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রবাসীর বাবাকে মারধরের অভিযোগ। গোয়ালন্দে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন গোয়ালন্দে ধান কাটার মৌসুমে কৃষকদের চলাচলের একমাত্র পথটিও বন্ধ করে দিলেন প্রধান শিক্ষক গোয়ালন্দে সরকারি মাধ্যমিকে ভর্তির সংকোচন: বেসরকারি স্কুলের ফাঁদে পড়ছে গরিব পরিবার রাজবাড়ী-২ আসনে প্রতীক্ষার অবসান, বিএনপির মনোনয়ন পেলেন হারুন আর রশীদ কাজী ইরাদত আলী পরিবারের কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ রাজবাড়ীতে অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা: ৯৬ জনের নাম, অভিযুক্তদের তালিকায় আইনজীবী–রাজনৈতিক ও ধর্মীয় নেতাও

স্টাফ রিপোর্টার / ২৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

0Shares

অভিযুক্তদের তালিকায় আইনজীবী–রাজনৈতিক ও ধর্মীয় নেতাও

স্টাফ রিপোর্টার”রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত নুরুল হক মোল্লা ওরফে নুরাল পাগলার দরবারে হামলার ৬৮ দিন পর অবশেষে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গোয়ালন্দ আমলী আদালতে এ মামলা করেন নিহত রাসেল মোল্লার খালাতো ফুফু ও নুরাল পাগলার শ্যালিকা শিরিন বেগম।

মামলায় ৯৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৪০০–৫০০ জনকে আসামি করা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামজিদ হোসেন অভিযোগটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন মামলার আইনজীবী মো. শরিফুল ইসলাম।
এই মামলায় প্রধান আসামি করা হয়েছে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত হীরা।

গোয়ালন্দ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও ইমাম সমিতির সভাপতি মাওলানা জালাল উদ্দিন প্রামানিক

গোয়ালন্দ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী খান

গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী

আল জামিয়া নিজামিয়া আরাবিয়া কওমি মাদরাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম কাসেমী

ইসলামী আন্দোলন বাংলাদেশ, গোয়ালন্দ শাখার সাধারণ সম্পাদক আব্দুল আলীম

গোয়ালন্দ মডেল মসজিদের ইমাম মুফতি আজম
গোয়ালন্দ বড় মসজিদের ইমাম হাফেজ আবু সাঈদ (বর্তমানে কারাগারে)

এনসিপি গোয়ালন্দ উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী রাকিব হাসান ও নাজমুল ইসলাম

ঢাকা জজকোর্টের আইনজীবী মো. মকিম মন্ডল

দৈনিক নয়া দিগন্তের গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা মেহেদুল হাসান আক্কাছ

মামলার তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় নতুন করে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

আইনজীবী মকিম মন্ডল জানান, তাঁকে ৪৬ নম্বর আসামি করা হয়েছে অথচ ঘটনার দিন তিনি ঢাকার উত্তরা একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে ছিলেন। তিনি বলেন আমার মোবাইলের কল ডিটেইলস (CDR) চেক করলেই পরিষ্কার হবে সেদিন আমি ঢাকাতেই ছিলাম। হয়রানিমূলক, হেও প্রতিপন্ন করার লক্ষ্যে এই মামলায় আমার নাম দেয়া হয়।

৮ সেপ্টেম্বর দরবারে হামলার ঘটনায় নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা প্রথম মামলা করেন গোয়ালন্দ ঘাট থানায়। সেখানে রাসেল হত্যা, দরবারে হামলা, লুটপাট, ভাঙচুর এবং নুরাল পাগলের কবর ভেঙে লাশ পুড়িয়ে দেওয়ার অভিযোগ ছিল। সেই মামলায় ৩,৫০০–৪,০০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়; পুলিশ গ্রেপ্তার করেছে ১২ জনকে।

৬ সেপ্টেম্বর পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় এসআই সেলিম মোল্লা বাদী হয়ে আরও একটি মামলা করেন, যেখানে ৩,০০০–৩,৫০০ জন অজ্ঞাত ব্যক্তি আসামি। এ মামলায় গ্রেপ্তার হয়েছে ১৬ জন।

৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর ‘ইমান-আকিদা রক্ষা কমিটি’ ও তৌহিদী জনতা শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে বিক্ষোভ সমাবেশ করে। সেখান থেকে একদল উত্তেজিত জনতা নুরাল পাগলার কবর ‘শরিয়তবিরোধী’ দাবি করে দরবারে হামলা চালায়।নুরাল পাগলের কবর ভেঙে লাশ বের করে মহাসড়কে পুড়িয়ে দেওয়া হয়, পুলিশের দুইটি গাড়ি ও ইউএনওর গাড়ি ভাঙচুর হয়, ১০–১২ জন পুলিশসহ অন্তত ৫০ জন আহত হন,আহত রাসেল মোল্লা পরে মারা যান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg