শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

গোয়ালন্দে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৭ জেলের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার / ১৮৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার,ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ ধরার অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দে সাত জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাতে গোয়ালন্দ উপজেলার অন্তারমোড় এলাকায় উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। তিনি জানান, অভিযানে ধরা পড়া সাত জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানকালে প্রায় ৩ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন মো. আনিসুর রহমান (২৭) বেতবাড়িয়া, বেড়া, পাবনা মো. হজরত আলী (৫০) ছোট পাইনা, বেড়া, পাবনা মো. আব্দুল শেখ (৪০) তেনাপচা, দেবগ্রাম, গোয়ালন্দ মো. মুন্নাফ ফকির (৪০) কুশাহাটা, দৌলতদিয়া, গোয়ালন্দ মো. বিল্লাল প্রামানিক (৩৬)কাচরন্দ, বরাট, রাজবাড়ী সদর মো. খাইরুল সরদার (৪৫), কাচরন্দ, বরাট, রাজবাড়ী সদর মো. রাসেল মোল্লা (১৮) অন্যায়পুর, শিবালয়, মানিকগঞ্জ।

উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন,ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রাখতে অভিযান অব্যাহত থাকবে। কেউই এ আইন অমান্য করলে ছাড় দেওয়া হবে না।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg