শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

গোয়ালন্দে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার / ৩০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

0Shares

সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ (রাজবাড়ী)
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য র‌্যালি, পরিচ্ছন্নতা কর্মসূচি ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টার দিকে সেবা, ঐক্য ও প্রগতি এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা, পৌর ও দৌলতদিয়া ঘাট শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

বর্ণাঢ্য র‌্যালি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা বলেন, স্বেচ্ছাসেবক দল সবসময় জনগণের সেবায় নিয়োজিত এবং ভবিষ্যতেও দেশ ও গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বক্তারা জাতীয়তাবাদের আদর্শ তুলে ধরে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উৎসব নয়, এটি নতুন করে সংগঠিত হওয়ার অঙ্গীকার। তাই আমরা আজ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নিয়েছি।

তারা আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসা সেবা, ঔষধ কিংবা অ্যাম্বুলেন্স সেবা ব্যাহত হলে, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. মো. আসলাম মিয়ার নির্দেশে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ১৯৮১ সালের ১৯ আগস্ট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তুহিনুর রহমান, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, গোয়ালন্দ উপজেলা আহ্বায়ক ইয়াহিয়া খান এহিয়া, সদস্য সচিব মো. আবু সাঈদ মন্ডল, পৌর আহ্বায়ক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজিব, দেবগ্রাম ইউনিয়নের আহ্বায়ক মিজান ও যুগ্ম আহ্বায়ক সাব্বির, ছোট ভাকলা ইউনিয়নের আহ্বায়ক রাসেল ও সদস্য সচিব এরশাদ, উজান চর ইউনিয়নের আহ্বায়ক রাসেল ও সদস্য সচিব মানিক খান, দৌলতদিয়া ইউনিয়নের সদস্য সচিব রেজাউল করিম খানসহ স্থানীয় নেতাকর্মীরা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg