শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

গোয়ালন্দে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুরু

স্টাফ রিপোর্টার / ৩৮৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার” রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।সোমবার (১ সেপ্টেম্বর) সকালে গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা রেলস্টেশন সংলগ্ন দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।এরপর বেলা সাড়ে ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। শোভাযাত্রায় কয়েক’শ নেতাকর্মী অংশগ্রহণ করেন, যেখানে নারী-পুরুষ সবার অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।পরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. মো. আসলাম মিয়া।সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মো. মোশারফ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, পৌর বিএনপির সভাপতি মো. কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, উপজেলা যুবদলের সদস্য সচিব ছানোয়ার আহম্মেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg