শিরোনাম
রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

গোয়ালন্দে ঈদ উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি, থাকবে মোবাইল কোর্ট ও বাড়তি নিরাপত্তা

স্টাফ রিপোর্টার / ১৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার,,
রাজবাড়ীর গোয়ালন্দে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈদকে কেন্দ্র করে দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক রাখতে বিভিন্ন প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে মোট ১৬টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করবে। এছাড়া ঈদের আগে পাঁচ দিন এবং ঈদের পর পাঁচ দিন নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখা হবে।

যাত্রীদের সুবিধার্থে ঘাট এলাকায় ওয়াশ ব্লক, নারীদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার, পর্যাপ্ত আলোকসজ্জা এবং দৌলতদিয়া বাইপাস সড়কে রাতের লাইটিংয়ের ব্যবস্থা রাখা হবে। ফেরিঘাটে যানজট এড়াতে পন্টুনে রিকশা ও ইজিবাইক উঠানো নিষিদ্ধ করা হয়েছে। চুরি-ছিনতাই প্রতিরোধে যাত্রীদের সচেতন করতে মাইকিংও করা হবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ঈদ উপলক্ষে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে রো-রো, ইউটিলিটি ও কে-টাইপসহ মোট ১৬টি ফেরি চলাচল করবে। দৌলতদিয়া প্রান্তে ৩, ৪ ও ৭ নম্বরসহ তিনটি ঘাট সচল রাখা হবে।

দৌলতদিয়া লঞ্চ মালিক সমিতির সদস্য মো. মাসুদুর রহমান বলেন, ঈদে যাত্রী পারাপারের সুবিধার্থে এ নৌরুটে ২০টি লঞ্চ চলাচল করবে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস। তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। অতিরিক্ত ভাড়া আদায় রোধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এছাড়া ঘাট এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা, অস্থায়ী পাবলিক টয়লেট স্থাপন এবং রাতে স্পিডবোট চলাচল বন্ধ রাখা হবে। পাশাপাশি সড়কের দুপাশে বালুর চাতাল বন্ধ রাখার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা টাঙিয়ে রাখতে হবে। চালকদের বৈধ লাইসেন্স সঙ্গে রাখতে হবে এবং যানবাহনের ফিটনেস পরীক্ষা করা হবে। নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুমিনুল ইসলাম বলেন, ঈদকে কেন্দ্র করে দৌলতদিয়া ঘাট এলাকায় পুলিশ টহল জোরদার করা হবে। ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশসহ ডিবি, নৌ ও হাইওয়ে পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে।
সভায় আরও উপস্থিত ছিলেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, বাস মালিক সমিতির প্রতিনিধি, বিআইডব্লিউটিএ, লঞ্চ মালিক সমিতি, মাহিন্দ্র সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg