শিরোনাম
গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে গোয়ালন্দে ৩৯০টি স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণে আবেদন আহ্বান, অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন মেয়াদের সাজা

গোয়ালন্দে আইন-শৃঙ্খলার অবনতি, সহকারী কমিশনার (ভূমি)-এর সরকারি বাসভবনে চুরি

স্টাফ রিপোর্টার / ২১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার:

রাজবাড়ীর গোয়ালন্দে আইন-শৃঙ্খলার অবনতি প্রতিনিয়তই বেড়ে চলেছে। চুরি-ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানের সরকারি বাসভবনে চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (তারিখ) সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে উপজেলার সরকারি কোয়ার্টারে এ চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে। উপজেলা সূত্রে জানা যায়, ঘটনার সময় সহকারী কমিশনার (ভূমি) অফিসের দাপ্তরিক কাজে বাইরে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেই সুযোগে অজ্ঞাত চোরেরা তার সরকারি বাসভবনে প্রবেশ করে আলমারি ও কক্ষ তছনছ করে মূল্যবান কিছু সামগ্রী নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি বলেন, চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত চুরির ঘটনা। ইতোমধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান বলেন, আমি অফিসের কাজে বাইরে একটি প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। এ অবস্থায় বাড়ির দারোয়ান ফোনে জানায়, ঘরে তালা ভাঙা অবস্থায় কিছু সামগ্রী উধাও। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে এবং আমি আশা করছি দ্রুতই অপরাধীরা ধরা পড়বে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg