শিরোনাম
রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে দৌলতদিয়ায় ৪২ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

কুকুরের কামড়ে শিশুসহ আহত-১০

সম্পাদকীয় | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৬৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

0Shares

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী পাংশায় কুকুরের কামড়ে শিশু, নারী ও বৃদ্ধসহ দশ জন আহত হয়েছেন। আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে রয়েছে।

সোমবার (০২ ডিসেম্বর) সকালে উপজেলার বাবুপাড়া ইউ‌নিয়‌নের সুজানগর ও শরিষা ইউ‌নিয়‌নের রূপিয়াট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত‌রা হ‌লেন– সুজন (১১), মা‌রিয়া (৪), ফাহ‌মিদা (১২), জান্নাত(১০), অমর ওসমান (২৭), স্বাধীন (২৩) বকুল মিয়া (৮০),কা‌শেম আলী (৫৩)।এছাড়াও বাকি দুইজনের নাম জানা যায়নি।

আহত‌দের স্বজন‌দের বরা‌তে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. তিতুমীর বিশ্বাস ব‌লেন, ভোর থে‌কে একটা কুকুর মানুষ দেখলেই কামড়াতে শুরু করে। শ‌রিষা ইউ‌নিয়‌নের রু‌পিয়াট এলাকা থে‌কে শুরু ক‌রে বাবুপাড়া ইউ‌নিয়‌নের সুজানগর এলাকার নারী,শিশুসহ ১০ জন আক্রম‌ণের শিকার হয়। প‌রে তা‌দের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে আ‌সে স্থানীয়রা।

এ বিষয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইবাদত হোসেন বলেন,সকাল থেকে ১০ জন কুকুরের কামড়ে আহত হয়ে হসপিটাল আসেন।হসপিটাল থেকে আহতদের প্রাথমিক চিকিৎসাসহ টিকা দেওয়া হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg