শিরোনাম
দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে গোয়ালন্দে ৩৯০টি স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণে আবেদন আহ্বান, অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান

করোনায় আক্রান্ত হয়েছেন শিক্ষক নাসরিন আক্তার ইতি

স্টাফ রিপোর্টার / ৫৫৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২০

0Shares

করোনায় আক্রান্ত হয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দুদুখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার ইতি (৪১)।

তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এবং প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক। গত শুক্রবার তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। বিষয়টি নিশ্চিত করেছে ফরিদপুর স্বাস্থ্য বিভাগ।

নাসরিন আক্তার জানান, ঈদের আগে তাঁর স্বামী পল্লী চিকিৎসক ও রাজবাড়ী জেলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মো. কোবাদ হোসেন অসুস্থ্য হয়ে পড়েন। তাঁর শরীরে জ্বর, শর্দিসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয় এবং ক্রমান্বয়ে বেশি অসুস্থ্য হয়ে পড়ে। অবস্থা অবনতি হওয়ায় তাঁকে ঈদের দুই দিন আগে ২৯ জুলাই ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হয়। এসময় তিনি স্বামীর পাশে থেকে সার্বক্ষনিক সেবা করে সুস্থ্য করে তোলেন। স্বামী সুস্থ্য হওয়ার পর এবার তিনি নিজেই অসুস্থ্য হয়ে পড়েন। তাঁর জ্বর, শর্দিসহ সহ করোনার উপসর্গ দেখা দেয়।
চিকিৎসকের পরামর্শে ৩ আগষ্ট হাসপাতাল থেকেই করোনার নমুনা প্রদান করে স্বামীকে নিজ বাড়ি গোয়ালন্দের উজানচর ইউনিয়নের দুদুখানপাড়ায় নিয়ে আসেন। গত শুক্রবার (৭ আগষ্ট) তাঁর করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাড়িতে অসুস্থ্য স্বামীর সেবা প্রদানের পাশাপাশি নিজেও হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন।

নাসরিন আক্তার ২০১০, ২০১৩, ২০১৭ ও ২০১৮ সালে গোয়ালন্দ উপজেলা থেকে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক নির্বাচিত হন। করোনাকালীন সময়ে সরকারি ত্রাণ কাজে সহযোগিতা প্রদান, নিয়মিত অনলাইনে ক্লাসে পাঠদান এবং বিদ্যালয়ের বিভিন্ন তথ্যাদি শিক্ষা অফিসে প্রদানে তিনি ব্যস্ত থাকেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করে পড়ালেখা সংক্রান্ত সমস্যার সমাধান করেন। তিনি অসুস্থ্য স্বামী ও তাঁর সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg