শিরোনাম
গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই

ইজিবাইক চাপায় প্রথম শ্রেণির ছাত্রীর মৃত্যু

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৯৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১০ জুলাই, ২০২৪

0Shares

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্কুল শেষে বাড়ি ফেরার পথে ব্যাটারী চালিত ইজিবাইক চাপায় জুঁই (৭) নামে প্রথম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

জুঁই বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী ডাঙ্গাপাড়া গ্রামের আবেদ আলী শেখের নাতনী ও চায়না খাতুনের মেয়ে। পদমদী চন্দনা গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

বুধবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে পদমদী চন্দনা গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুঘর্টনা ঘটে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা এম.এ কুদ্দুস বলেন, স্কুল ছাত্রী জুঁই তার নানা বাড়ীতে থেকে লেখাপড়া করে। স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার সময় ব্যাটারী চালিত অটোবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। থানা পুলিশ ঘটনাস্থলে এসেছে।

স্থানীয় মো: রুবেল শেখ জানান,ঘাতক ইজিবাইকটি স্থানীয়রা আটক করেছে। তবে ইজিবাইকের চালক পালিয়ে গেছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, পুলিশ ফোর্স ঘটনাস্থলে আছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg