শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

রাজবাড়ীর আকা‌শে দুর্লভ বলয় রংধনু

স্টাফ রিপোর্টার / ৮০০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২০

0Shares

রাজবাড়ীর আকাশে আজ শনিবার সকাল ১০টায় সূর্য ঘিরে সৃষ্টি হয় বিশাল আকৃতির দুর্লভ রংধনু বলয়। অসাধারণ সুন্দর এই বলয় স্থানীয় লোকজনের মধ্যে কৌতূহল সৃষ্টি করে। তাঁরা ঘর থেকে বেরিয়ে মনোমুগ্ধকর এই দৃশ্য অবাক চোখে অবলোকন করেন।

বাংলাদেশের মানুষ চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সঙ্গে পরিচিত হলেও সূর্য বলয়ের দুর্লভ এই দৃশ্যের সঙ্গে তেমন একটা পরিচিত নয়। সকাল ১০টার দিকে রাজবাড়ী সদরের মহাদেবপুর গ্রামের মানুষের নজরে আসে চোখ জোড়ানো এ দৃশ্য।

স্থানীয় নারী-পুরুষ ও শিশুরা ঘর থেকে বেরিয়ে দীর্ঘক্ষণ দুর্লভ এই দৃশ্য উপভোগ করে। এ নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অনেকেই ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে নিজেদের ভালো লাগার কথা জানান। ছবিটি ধারণ করেছেন মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মো: তা‌রিকুল ইসলাম রুমন। তিনি বলেন এ দৃশ্য ১০ মিনিটের মতো দেখতে পাওয়া যায়।

মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) ওয়েবসাইট থেকে জানা যায়, এই বলয় ২২ ডিগ্রি হ্যালো (halo) নামে পরিচিত। বিষয়টি ব্যাখ্যা করে বিজ্ঞানীরা বলেন, বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে ছোট ছোট বরফকণা রয়েছে। সূর্যের আলো স্ট্রাটোস্ফিয়ারে পৌঁছানোর পর বরফে পড়ে তা প্রতিসরণ হয়। হ্যালো ২২ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি পর্যন্ত হতে পারে। তবে ২২ ডিগ্রি হলেই এই বলয় সবচেয়ে উজ্জ্বল হয়। বায়ুমণ্ডলে জমে থাকা বরফ কণা থেকে প্রতিসরণ হওয়ায় বৃষ্টিরও সম্ভাবনা থাকে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg