শিরোনাম
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার

পাংশার সরিষায় বিট পুলিশিং ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

“পুলিশই জনতা,জনতাই পুলিশ” এই স্লোগানে রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের পিড়ালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাংশা মডেল থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সরিষা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজমল আল বাহারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ, সরিষা ইউনিয়নের ১০ নং বিট কর্মকর্তা আমজাদ হোসেন সহ প্রমূখ।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর বলেন যারা সাম্প্রদায়িক কার্যকলাপ, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ। তিনি আরো বলেন ধর্ম বর্ন নির্বিশেষে আমরা পাংশার মানুষ মিলেমিশে একাকার হয়ে থাকতে চাই।

সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা বলেন এটা সাম্প্রদায়িক বাংলাদেশ কুমিল্লার মতো ঘটনা রাজবাড়ীতে ঘটাবেন এমন চিন্তা কেউ করবেন না। পুলিশ সদা সর্বদা সজাগ রয়েছে। পাংশায় কোন অস্ত্রধারীর জায়গা হবে না। যারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে বলছি আপনারা আত্মসমর্পণ করুন। আর নয় তো আপনাদেরকে ছাড় দেওয়া হবে না।

সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজমল আল বাহার বলেন এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা শেখ হাসিনার বাংলাদেশ আমরা সরিষা ইউনিয়ন বাসী হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই একই সাথে মিলেমিশে সুন্দর একটি সমাজ গড়তে চাই।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg