শিরোনাম
রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

গোয়ালন্দের দৌলতদিয়ায় যৌনকর্মীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনকর্মীদের মাঝে সেক্সওয়ার্কারস নেটওয়ার্ক-এর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে দৌলতদিয়া পায়কট্ বাংলাদেশ এর মাঠে ইউএনএইডসের অর্থিক সহযোগিতায় ১০০ যৌনকর্মীর মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কোভিড-১৯ আঘাত হানার পর থেকেই যৌনপল্লীর যৌনকর্মীদের দুর্দশা চরমে উঠে। দেশের অন্যান্য খাতের শ্রমিকদের মতোই রাজবাড়ীর যৌনকর্মীরাও মারাত্মক অভাবের সম্মুখীন হন। তাই এই কঠিন সময়ে সেক্সওয়ার্কারস নেটওয়ার্কের উদ্যোগে পায়কট্ বাংলাদেশ এর ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে ১০০ জন যৌনকর্মীর মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেক্সওয়ার্কারস নেটওয়ার্কের সহ-সভাপতি নুরুনাহার রানু, কোষাধ্যক্ষ ফরিদা পারভীন, সদস্য ফাতেমা বেগম, প্রোগ্রাম সহকারী আরিফুর রহমান সবুজ, গোয়ালন্দ প্রেস ক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, পায়কট্ বাংলাদেশ দৌলতদিয়া অফিস ম্যানেজার মজিবর রহমান খান জুয়েল, সুপারভাইজার শেখ রাজিবসহ প্রমুখ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg