শিরোনাম
রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ইংরেজী প্রভাষকের মৃত্যু –

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৬৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

0Shares

প্রতিনিধি, গোয়ালন্দ, রাজবাড়ী:

রাজবাড়ীর সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক, জনপ্রিয় শিক্ষক বিদ্যুৎ কান্তি টিকাদার (৪২) মৃত্যু বরণ করেছেন।

সোমবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন।

তিনি ফরিদপুর শহরের নিজ বাসায় থাকতেন। তাঁর স্ত্রী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া চাঁদখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃপ্তি রানী বিশ্বাস।

বিদ্যুৎ কান্তি টিকাদারের শশুর তৃপ্তি রানী বিশ্বাসের বাবা অরুন কুমার বিশ্বাস জানান, বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের নিজ বাসায় বুকে ব্যাথা অনুভব করলে তাকে দ্রুত হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইসিজি করার পর মুহুর্তেই দুপুর বারোটার দিকে মারা যান বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।

মরদেহ গোপালগঞ্জ সদর উপজেলার ঘোড়াদাইর গ্রামের নিজ বাড়িতে লাশ নেওয়া হয়েছে। সেখানেই তাঁর দাহ কার্য্য সম্পাদন করা হবে।

ইংরেজী বিভাগের জনপ্রিয় শিক্ষক বিদ্যুৎ কান্তির অকাল মৃত্যুতে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার সহ কলেজ পরিবার শোক জানিয়েছেন। একই সাথে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg