শিরোনাম
রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে মাদক ব্যবসায়ী আটক,হিরোইন উদ্ধার।

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪১০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীঃ রাজবাড়ী শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ সুজন হোসেন (২৭)কে ৪০ পুড়িয়া হিরোইন সহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা।

আটককৃত সুজন রাজবাড়ী পৌরসভার ধুঞ্চি ২৮কলোনী এলাকার মৃত তমিজউদ্দিনের ছেলে।

রাজবাড়ী জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার(৪সেপ্টম্বর) বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়।

অভিযানটি পরিচালন করেন,পরিদর্শক দেওয়ান মোঃ জিল্লুর রহমান।

তিনি জানান, সংবাদ পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী সুজন হোসেনের বাড়ীতে অভিযান চালান। এসময় সুজন তার বাড়ীর উঠানে ছিলো,জীবনের ঝুকি নিয়ে তাকে জাপটে ধরা হয়। তার দেহ তল্লাশী করে একটি সিগারেটের প্যাকেটে ৪০পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়।যার ওজন ০৪ গ্রাম।তার বিরুদ্ধে পুর্বে মাদক মামলা রয়েছে।

সুযোগ বুঝে তার সঙ্গি বাবু মন্ডল (৪৫)পালিয়ে যেতে সক্ষম হয়।

এদের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg