শিরোনাম
রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

রাজবাড়ী পদ্মা নদীর তীরে ঈদ আনন্দ।

স্টাফ রিপোর্টার / ৯৪৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২০

0Shares

রাজবাড়ী জেলার জন্ম ১৯৮৪ সালে হলেও আজ পর্যন্ত এখানে কোনো বিনোদন কেন্দ্র বা দর্শনীয় স্থান গড়ে ওঠেনি। তবে উৎসব, পার্বণ বা ছুটির দিনে সবার একমাত্র দর্শনীয় স্থান এখন রাজবাড়ী সদর উপজেলার ধুনচী এলাকার পদ্মা নদীর পার গোদার বাজার।

করোনার ভয় থাকলেও একটু বিনোদনের জন্য গোদারবাজার পদ্মার তীরে জমে উঠেছে দর্শনার্থীর ভিড়। বিভিন্ন স্থান থেকে সেখানে এসেছে হাজারো দর্শনার্থী।

ঘুরতে আসা সজিব, আসাদ ও অনন্ত রাজবাড়ী টেলিগ্রাফকে বলেন, রাজবাড়ী একমাত্র বিনোদন কেন্দ্রটি চেনা থাকলেও এখন অচেনার মতো হয়ে গেছে। অনেকদিন আসি না, আজ এসে দেখছি সব কিছুই ভিন্ন। ‘বন্ধন’টি এখন পানির মধ্যে। সেখানে বসে অনেক সময় কাটিয়েছি। যা এখন পাড়ছি না। পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে, যদি নদী ভাঙন শুরু হয় হয়তো এই বন্ধনও থাকবে না।

ঘুরতে আসা রাইহান বলেন, অনেকদিন পর পরিবারকে নিয়ে ঘুরতে আসছি। করোনার আগেও প্রতি সপ্তাহে শুক্রবারে বাচ্চা সহ পরিবারকে নিয়ে এখানে আসতাম। এখন করোনার ভয়ে কাজ ছাড়া ঘর থেকে খুবই কম বের হয়। আজ এসেছি এখানে। তবে সবকিছুই ভিন্ন লাগছে।

সুজন বিষ্ণু।।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg