শিরোনাম
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩

রাজবাড়ী পাংশা বসতবাড়িতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৭১১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

0Shares

আলামিন হোসেন শাকির
বিশেষ প্রতিনিধি

১৬ আগস্ট (সোমবার) তারিখে দুপুরে পাংশা উপজেলা কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করে পাংশা উপজেলা কৃষি অফিস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোজিৎ কুমার মল্লিক, অতিরিক্ত পরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,ফরিদপুর অঞ্চল,ফরিদপুর।

এসময় তিনি বলেন,বসতবাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান এমনভাবে তৈরি করা হবে, যা একজন কৃষক সারা বছরই খামার থেকে কিছু না কিছু পাবেনই। কখনো সবজি থাকবে, আবার কখনো থাকবে ফল। বসতবাড়ীর আশেপাশে বিভিন্ন ধরনের শাক সবজি, পেঁয়াজ মরিচ, এর আবাদ করতে হবে। স্বল্প টাকার ওষুধ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, কাঁচকলা ও পেঁপের আবাদ বেশি করে করতে হবে। কারন, এ দুটো হলো মহাঔষধ এছাড়াও এটি খুবই নিরাপদ। এছাড়াও বাড়ীর আঙ্গিনায় বিভিন্ন ধরনের ফলমূল এর গাছ রোপন করার উপর তাগিদ দেন তিনি।

রাজবাড়ী পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ নূর আকবর,উপ-পরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজবাড়ী ও মাদিদুর রহমান,অতিরিক্ত উপ-পরিচালক,(উদ্যান)কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজবাড়ী ও কাজী এজাজুল করিম, পাংশা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা।

দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষক-কৃষাণী অংশ নেন। পরে প্রত্যেক কৃষককে একটি করে আমের চারা, পেয়ারার চারা ও মালটা গাছের চারা বিতরণ করা হয়।

রাজবাড়ী পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ বলেন, প্রকল্পটির আওতায় গ্রামের মানুষ বসতবাড়ির আঙিনা, পুকুর ও খালের পাড়, বাড়ির আশপাশ, স্যাঁতসেঁতে ছায়াযুক্ত প্রতি ইঞ্চি অব্যবহৃত ও অনাবাদি জমিতে শাকসবজি ও ফলমূল উৎপাদন করবেন। এতে মানুষের পুষ্টিহীনতা দূর হওয়ার পাশাপাশি খাদ্যনিরাপত্তাও নিশ্চিত হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg