শিরোনাম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা

গড়াই নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১

0Shares

মোশারফ হোসেন

কুষ্টিয়া কুমারখালী উপজেলায় গড়াই নদী থেকে অজ্ঞাত এক মহিলার ভাসমান গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ জুলাই) সন্ধায় উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ ইসতেমা মাঠ সংলগ্ন গড়াই নদী থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহতের শরীরে লাল – খয়েরী শাড়ী, খয়েরী ব্লাউজ ও জলপাই রঙের পেডি, বামহাতে কাঁচের চুরি ও ডান পাঁয়ে একটি রূপার তোড়া ছিল।

এদিকে নদীতে ভাসমান লাশের খবর মূহুর্তেই ছড়িয়ে পড়ে এলাকায়। পরে লাশ দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে জয়নাবাদ ইসতেমা মাঠ সংলগ্ন গড়াইনদীতে গলিত এক লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবরকে দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার কাজ করে। তবে লাশের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, গড়াই নদীতে ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে লাশটি নৌ পুলিশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। কুমারখালী থানা পুলিশ সার্বিক সহযোগীতা করেন।

ক্যাপশনঃ কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদী থেকে অজ্ঞাত মহিলার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি বুধবার সন্ধায় তোলা

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg