শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাজবাড়ীতে ২কেজি গাঁজা ও নগদ ৫ লক্ষাধিক টাকাসহ দু’জন গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৯০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৯ জুন, ২০২১

0Shares

সুজন বিষ্ণুঃ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আহলাদীপুর মধ্যপাড়া গ্রাম থেকে ২ কেজি গাঁজা ও নগদ ৫ লক্ষাধিক টাকাসহ দু’জনকে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা গ্রেপ্তার করেছে। এ ঘটনায় বুধবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, আহলাদীপুর মধ্য পাড়া গ্রামের আরজু শেখের স্ত্রী পলি আক্তার ভাবনা (২৩) ও পাশ্ববর্তী ইন্দ্রনারায়নপুরের কামালদিয়া গ্রামের মৃত রহমত প্রামাণিকের ছেলে সাগর প্রামানিক (৩০)

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস জানিয়েছে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে পলি আক্তার ভাবনার বাড়ীতে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। সে সময় পলি আক্তার ভাবনার বসত ঘর থেকে বিক্রির জন্য ছোট ছোট প্যাকেট করে রাখা ২ কেজি গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ৫ লাখ ১০ হাজার ২শত ৫০ টাকা উদ্ধার করা হয়। একই সাথে পলি আক্তার ভাবনা ও সেখানে অবস্থান করা সাগর প্রামানিককে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান জানান মাদক উদ্ধারে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg