শিরোনাম
পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ র‌্যাবের হাতে গ্রেপ্তার রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক

বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫১৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ :
মানিকগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধŸ-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা (অনুর্ধŸ-১৭) উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৩ জুন) বিকেলে জেলার শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
এতে জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস এম ফেরদৌস।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন টিপু, ট্রেজারার মোঃ বশির রেজা, সদস্য গোলাম ছারোয়ার ছানু, সদস্য শহীদুল হক খোকন, সদস্য রিপন শিকদার, সদস্য মশিউর রহমান শিমুল, ডিএফএ’র সদস্য দেলোয়ার হোসেন দেলু প্রমুখ।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় মানিকগঞ্জ পৌরসভা দল ১-০ গোলে দৌলতপুর উপজেলা দলকে হারিয়ে জয় লাভ করে এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের বালিকা উদ্বোধনী খেলায় দৌলতপুর উপজেলা দল মানিকগঞ্জ পৌরসভা দলকে ২-০ গোলে হারিয়ে জয়ী হয়।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে মোট ৯টি দল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে মোট ৯টি দল অংশগ্রহণ করবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg