শিরোনাম
স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর

রাজবাড়ীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৫০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

0Shares

রাজবাড়ীতে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সভাপতিত্বে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫মে) সকালে পুলিশ লাইন্স ড্রীলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন (প্রশাসন ও অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফ-উজ-জামান (সদর সার্কেল), এএসপি প্রবেশনার, সকল থানার অফিসার ইনচার্জ, রাজবাড়ী জেলার অফিসার ও ফোর্সবৃন্দ।

এ সময় পুলিশ সুপার শাকিলুজ্জামান সকল অফিসার ফোর্সদের উপস্থিতিতে জেলা পুলিশের সকল সমস্যার কথা শোনেন এবং সমস্যা সমূহের সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জকে নির্দেশ প্রদান করেন। এছাড়াও ভাল কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান ও ফোর্সের কল্যাণে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার।

পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে আইন -শৃংখলা সংক্রান্ত অপরাধ পর্যালোচনা সভা আয়োজন করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg