কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় মাইক্রোবাস চাপায় মটরসাইকেল আরোহী আব্দুল আজিজ শেখ নামের এক ব্যাক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছে।
নিহত আব্দুল আজিজ শেখের গ্রামের বাড়ী রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া এলাকায়। তার পিতার নাম মনির উদ্দন। নিহত আব্দুল আজিজ একটি সেরকারী কোম্পানীতে (আকিজ বিড়ি কোম্পানি) চাকুরী করতেন। শনিবার সকালে বাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে অফিসের কাজে যাওয়ার সময় সকাল নয়টার সময় মোটরসাইকেল ও মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ ঘটে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, শনিবার (২২ মে) সকালের দিকে বাগমারা এলাকায় মোটর সাইকেল ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ ঘটলে এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের আরোহী আব্দুল আজিজ মারা যায়।
সাথে সাথে দ্রুত গতিতেতে মাইক্রোবাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে মাইক্রোবাস ও তার চালককে গ্রেপ্তারে অভিযান চলছে। আর মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।