শিরোনাম
পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ র‌্যাবের হাতে গ্রেপ্তার রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক

ঈদকে সামনে রেখে জমে উঠেছে পাংশার পশুর হাট

স্টাফ রিপোর্টার / ৬৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

0Shares

পাংশা প্রতিনিধি||

বুধবার (২৯ জুলাই) রোজ বুধবার প্রতি বছরের ন্যায় এবারও রাজবাড়ী জেলার পাংশা থানায় জমে উঠেছে পশুর হাট। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি এই কারণেই হাটগুলোতে দেখা গিয়েছে ক্রেতা-বিক্রেতাদের ভিড়।

ক্রেতা মোহাম্মদ মুকুল বিশ্বাস বলেন আমি একটি গরু কিনেছিলাম ৮০ হাজার টাকা দিয়ে ৪ থেকে ৫ মণ মাংস হবে। আমি হাটে এসে আমার মনে হচ্ছে গরুর দাম গত বছরের মতোই রয়েছে কিন্তু সবাই বলছে এবার গরুর দাম নাকি অনেক কম।

গরুর ব্যাপারী মিন্টু মল্লিক বলেন, করোনা ভাইরাসের কারণে গত বছর থেকেই এ বছরের গরুর দাম অনেক কম। এবারে হাটগুলোতে ক্রেতা৭বিক্রেতাদের অনেক অনেক ভিড় দেখা গেলেও কোরবানির পশু ক্রয় বিক্রয় হচ্ছে অনেক কম। আর যারা কোরবানির পশু ক্রয়ের জন্য হাটে এসেছে তারা এক লাখ টাকার গরুর দাম হাজার টাকা বলে। আমার একটি গরু থেকে ৮ মণ মাংস হবে সেই গরুর দাম হচ্ছে ৯০ হাজার টাকা।

বাজারের মালিক মোঃ সুরাপ মন্ডল বলেন আমাদের হাট করোনা ভাইরাসের কারণে দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর আবারও নতুন করে কোরবানির ঈদ উপলক্ষে চালু হয়েছে। আমরা সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে হাটে পশু ক্রয় বিক্রয় করছি এবং হাটে প্রবেশের আগে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে মুখে মাক্স পড়ার হাটে প্রবেশ করার অনুরোধ করছি।

আল-আমিন হোসাইন শাকির
পাংশা উপজেলা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg