শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশের কক্সবাজার জেলার রামু এলাকায় সমুদ্র সৈকতে পড়ে আছে বিশালাকৃতির একটি মৃত তিমি।

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৩৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

0Shares

গত কাল বেলা সাড়ে বারটার দিকে জোয়ারের পানি নামতে শুরু করলে তিমিটি স্থানীয় লোকজনের চোখে পড়ে।

হিমছড়ি ও দরিয়ানগর নামক এলাকার মাঝামাঝি একটি জায়গায় তিমিটিকে পাওয়া গেছে বলে বলছেন স্থানীয় সাংবাদিক তারিকুর রহমান।

মিস্টার রহমান বলছেন ঠিক কখন কিভাবে ভেসে এসেছে তিমিটি তা বোঝা যাচ্ছে না, তবে কয়েকদিন আগেই যে মারা গেছে তা নিশ্চিত – কারণ তিমিটি থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আমিন আল পারভেজও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মিস্টার পারভেজ বিবিসি বাংলাকে বলেন, “প্রাণী সম্পদ কর্মকর্তারা তিমিটির মৃত্যুর কারণসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করবেন। এর পর তাদের পরামর্শ নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ নেব”।

তিনি বলেন সাধারণভাবে মনে হচ্ছে বেশ কয়েকদিন আগেই মারা গেছে এটি এবং সে কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় খুব দ্রুতই এটিকে অপসারণ করতে হবে।

সূত্রেঃbbc news

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg