শিরোনাম
রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ

ঢাকা-খুলনা মহাসড়কে মকবুলের দোকান এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত কমপক্ষে ৭

স্টাফ রিপোর্টার / ৬৪৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিম: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে মকবুলের দোকান নামক এলাকায় মাহিন্দ্রো উল্টে বেলায়েত মোল্লা (৫০) হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

এলাকা সূত্রে জানাযায়, গোয়ালন্দ বাসষ্ট্যন্ড এলাকার মসজিদের ইমাম সাহেবের বিয়ের বৌভাতের অনুষ্ঠান শেষে মাহিন্দ্রো যোগে নিহত বিলায়েত মোল্লা সহ পরিবারের অন্যান্য লোকজন গোয়ালন্দ আসছিলেন। নিহত বিলায়েত মোল্লা গোয়ালন্দ পৌরসভার দেওয়ান পাড়া এলাকার মোন্তাজ মোল্লার ছেলে। এতে মাহিন্দ্রে থাকা চালক সহ অন্তত ৭-৮ জন আহত হয়।

প্রত্যক্ষদর্শী থেকে জানায়, ১২ মার্চ শুক্রবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান নামক এলাকায় যাত্রীবাহী মাহিন্দ্রো চলাকালে বিপরিত দিক থেকে একটি দ্রুতগতির মোটরসাইকেল কে সাইড দিতে যায়ে সড়কের ডান পাশে থাকা গর্তে মাহিন্দ্রোটি উল্টে পড়ে গেলে মাহিন্দ্রের একটি রড বিল্লাল মোল্লার মাথায় ভেদ করে প্রচুর রক্তক্ষরণ হয়। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে অটো যোগে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এছাড়া মাহিন্দ্রে থাকা অন্য যাত্রীরা কমবেশি আহত হন।

নিহত বিলায়েত মোল্লার চাচাতো ভাই, মো. আলাউদ্দিন মোল্লা জানান, বিলায়েত মোল্লা বাড়ির কাছে একটি মুদি দোকানের ব্যবসা করেন।

গোয়ালন্দ বাসষ্ট্যান্ড জামে মসজিদের ইমাম আবু তায়েবের বৌভাত অনুষ্ঠানে তার গ্রামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার শহিদওহাব ইউনিয়নের নিমতলা এলাকায় যায়। সেখানে বিল্লালসহ পরিবারের সবাই দাওয়াত খেয়ে বাড়ী ফিরার পথে এ দুর্ঘটনার শিকার হন।

এ ব্যাপারে গোয়ালন্দ মোড় আহলাদিপুর হাইওয়ে থানার এসআই মো. আলাউদ্দিন বলেন, মাহেন্দ্রোটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। পরবর্তীতে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে প্রস্তুতি চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg