শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাকচাপায় শিশু নিহত

স্টাফ রিপোর্টার / ৬৯৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২০
বালিয়াকান্দি থানা

0Shares

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিজের বাড়ির পাশের সড়ক দিয়ে বাইসাইকেল চালাতে গিয়ে ট্রাকচাপায় নাজমুল (১৩) নামে এক শিশু নিহত হয়েছে।নিহত নাজমুল বালিয়াকান্দি সদর ইউনিয়নের জাবরকোল গ্রামের মণ্ডলের ছেলে।

আজ (২৭ জুলাই) সোমবার বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, সোমবার সকাল ৯টার দিকে বাইসাইকেল চালিয়ে নিজের বাড়ির পাশের সড়ক দিয়ে যাচ্ছিল নাজমুল। এ সময় সোনাপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়।

এ ঘটনায় ঘাতক ট্রাক চালককে আটক করেছে পুলিশ।

আটককৃত ট্রাক চালকের নাম আতিয়ার মিয়া মুশা (৩০)। তিনি বালিয়াকান্দি সদর ইউনিয়নের তালতলা গ্রামের কবির মিয়ার ছেলে।

পরে ঘটনাস্থল থেকে স্বজনরা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে যায়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়।

দুপুর ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ঘাতক ট্রাক চালককে আটক করেছে পুলিশ।

ওসি আরও জানান, এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিঠুন গোস্বামী, বালিয়াকান্দি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg